জলবায়ু নিয়ে প্যারিস চুক্তিকে মন্দের ভালো হিসেবে মূল্যায়ন করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।
বুধবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এ মূল্যায়ন তুলে ধরে সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
এ সময় তিনি বলেন, প্যারিস চুক্তিতে জলবায়ুর পরিবর্তন জনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রধান দাবি অর্থায়ন ও কার্বন নিসরণ কমানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেয়া হয়নি।
বিশ্ব সংস্থাগুলোর এইসব বৈঠক থেকে নিজের দাবি-দাওয়া আদায়ে নির্দিষ্ট কর্মকৌশল গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান দেবপ্রিয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: