জাতীয়

ঢাকা ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানের নারী কূটনৈতিক

ফারিনা আরশাদ
ফারিনা আরশাদ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের বিতর্কিত কর্মকর্তা সেকেন্ড সেক্রটারি ফারিনা আরশাদকে শেষমেশ বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। বুধবার দুপুরে পিআইএ'র একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

জঙ্গি সংশ্লিষ্টতার ব্যাপারে ফারিনাকে নিয়ে অভিযোগ ওঠার কারণেই তাকে পাকিস্তানে ফেরত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে বলা হচ্ছে।

গোয়েন্দা পুলিশের থেকে পাওয়া তথ্যনুযায়ী, ফারিনা আরশাদ গোপনে যোগাযোগ রক্ষা করে চলছিল নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে। এ চক্রে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্যরাও অন্তর্ভুক্ত। সম্প্রতি গোয়েন্দা পুলিশের জালে আটক এক জেএমবি সদস্যের জবানবন্দি ও টেলিকথনে মিলেছে বাংলাদেশে পাকিস্তানি ওই কূটনীতিকের ‘তত্পরতার’ নানা তথ্য।

গত ২৯ নভেম্বর রাজধানীর উত্তরা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে পাকিস্তানি বংশোদ্ভূত ইদ্রিস শেখসহ ৪ জনকে। তাদের ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইদ্রিসকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় , পাকিস্তান হাইকমিশনের এক নারী কর্মকর্তার সঙ্গে জেএমবি নেতাদের ভালো সম্পর্ক রয়েছে।

এর আগে, জঙ্গি অর্থায়ন সন্দেহে গত জানুয়ারীতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিস্কার করা হয়েছিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ