রাজধানীর তেজগাঁওয়ে বিজিপ্রেসের পেছনে রেললাইন সংলগ্ন একটি বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনীর সদস্যরা।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বুধবার বেলা সাড়ে ৪টার দিকে তেজগাঁওয়ের বস্তিতে এ আগুনের সূত্রপাত হয়।
তিনি আরো বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে।
দমকল কর্মকর্তা আরো জানান, বিজিপ্রেসের পেছনের ওই বস্তিতে একটি স্কুল সংলগ্ন কয়েকটি ঘরে প্রথমে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে।
দমকল কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
এদিকে, বুধবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: