জাতীয়

খালেদা জিয়াকে উকিল নোটিস

খালেদা জিয়া
খালেদা জিয়া

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উকিল নোটিস পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহী ও সংবিধান লঙ্ঘনের শামিল বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

এদিকে, শহীদদের সংখ্যা নিয়ে বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমদ মেহেদী এ নোটিস পাঠান।

এ বিষয়ে মমতাজ উদ্দিন আহমদ মেহেদী জানান, খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় তাকে এ নোটিস দেয়া হয়েছে।

তার এ বক্তব্য দেশদ্রোহী মনোভাব পাওয়া যাচ্ছে— নোটিসে সাত দিনের মধ্যে খালেদা জিয়াকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয়েছে আর তিনি যদি এটা না করেন তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মমতাজ উদ্দিন।

মমতাজ উদ্দিন আরো বলেন, খালেদা জিয়ার গুলশান বাসভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন ঠিকানায় রেজিস্ট্রি করে ডাকযোগে এ নোটিস পাঠানো হয়।

এদিকে, রাজধানীতে এক আলোচনায় খালেদা জিয়ার এ বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা নিয়ে যুক্তি উপস্থাপন করতে না পারলে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

রাজধানীর অপর অনুষ্ঠানে নৌ-মন্ত্রী শাজাহান খান খালেদা জিয়ার বক্তব্যের জন্য আইনের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারের প্রতি অনুরোধ জানান।

গত সোমবার রাজধানীতে দলীয় সমর্থিত মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয়েছেন বলা হয় তবে প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন, তা নিয়ে বিতর্ক রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ