সম্প্রতি বিদেশি নাগরিকসহ বিভিন্ন হত্যাকাণ্ডের নেপথ্যে জামাত-শিবির সক্রিয়ভাবে জড়িত থাকার কথা উল্লেখ করে সম্মিলিতভাবে তাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশনে সন্ত্রাস-জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ ও অপব্যাখ্যার বিরুদ্ধে আলেম-ওলামাদের সঙ্গে তৃতীয় দিনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় ইসলামের নামে যারা সন্ত্রাস করে, তারা ইসলাম ও মানবতার শত্রু উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার ইমাম ফরীদ উদ্দীন মাসউদ, তাদের নিষিদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে জামাতসহ সব জঙ্গিবাদী গোষ্ঠীকে আবারো নিষিদ্ধের দাবি জানিয়েছেন আলেম-ওলামারা। সেইসঙ্গে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় আনারও দাবি তাদের।
এছাড়া খুতবা, ওয়াজ মাহফিল ও ইসলামি জলসায় সন্ত্রাস ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে প্রচারণা চালাতে ওলামাদের প্রতি আহবান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।