জাতীয়

দ. সিটিকে ২০১৬ সালের মধ্যে পরিচ্ছন্নের ঘোষণা খোকনের

সাঈদ খোকন
সাঈদ খোকন

অসাধু রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিদের কারণে ঢাকার ফুটপাতগুলো পুরোপুরি অবৈধ দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

বুধবার পরিচ্ছন্ন মহানগরী গড়ে তুলতে গৃহিত পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করেন মেয়র সাঈদ। এখন থেকে একটি দিনকে সাদা শার্ট দিবস হিসেবে পালনের ঘোষণাও দেন তিনি।

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে মেয়র সাইদ খোকন, আগামী বছরের মধ্যে দক্ষিণের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে মিড ট্রান্সফার স্টেশন নির্মাণের ঘোষণা দেন।

তিনি বলেন, ৫০টি অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।

পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী গড়ে তুলতে ফুটপাতসহ বিভিন্ন জায়গা অবৈধ দখলমুক্ত করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে আর কোনো ছাড় দেয়া হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ