স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবনে ১০টি প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতিকে উন্নত করতে হলে স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিতে হবে— সরকার এ লক্ষ্যেই কাজ করছে।
বেসরকারী উদ্যোক্তারা এক্ষেত্রে এগিয়ে আসলে ভালো— নদীমাতৃক বাংলাদেশের জনগণের সুবিধা বিবেচনায় ওয়াটার অ্যাম্বুলেন্স বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, শেরপুর, দিনাজপুর ও পটুয়াখালি জেলা সদর হাসপতাল, বাগেরহাটের মংলা, রংপুরের পীরগঞ্জ, বান্দরবানের নাইক্ষংছড়ি ও খাগড়াছড়ির রামগড় এবং গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন তিনি।