জাতীয়

দেশে এখন ন্যায় বিচার উন্মোচিত হয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
আইনমন্ত্রী

বিচারহীনতার সংস্কৃতিকে চির বিদায় দিয়ে বর্তমানে দেশে ন্যায় বিচারের দ্বার উন্মোচন করা হয়েছে—মন্তব্য করে ইতিহাস বিকৃত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ আইন সমিতির ৩০তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা এবং মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক বলেন, মহান মুক্তিযুদ্ধের ৪৪ বছর পর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিরোধিতা করার কারণে পাকিস্তানের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা বিষয়ক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে।

পরে খান মো. আবদুল মান্নানকে সভাপতি ও অ্যাডভোকেট মো. আবু হানিফকে সাধারণ সম্পাদক করে ২০১৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ