জাতীয়

ন্যায়বিচারের স্বার্থে সব কিছুর ঊর্ধ্বে থেকে কাজের আহ্বান রাষ্ট্রপতির

আবদুল হামিদ
আবদুল হামিদ

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সকল ভীতি ও প্রীতির ঊর্ধ্বে থেকে বিচারক ও আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

হামিদ বলেন, শুধু আইনের শাসন নয় জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য।

এছাড়াও গণতন্ত্রিক সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

বিচার প্রার্থীদের ন্যায়বিচারের স্বার্থে বিচারপতি ও আইনজীবীদের আরো দায়িত্বসহকারে কাজ করতে হবে—এ কথা উল্লেখ করে মামলা জট ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতেও আইনজীবী ও বিচারকদের নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

বিচার বিভাগকে ডিজিটালাইজড করার মাধ্যমে সাধারণ বিচারপ্রার্থীদের মামলা সংক্রান্ত তথ্যের জটিলতা দূর করা থেকে শুরু করে আরো উন্নয়নমূলক কর্মকাণ্ড সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে বলে এ সময় জানান রাষ্ট্রপতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ