জাতীয়

খালেদার বিতর্কিত মন্তব্যের জবাব জনগণই দেবে: নাসিম

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

মুক্তিযোদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের জবাব জনগণ ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বিভিন্ন মেডিকেলে ৫৭টি গাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও সরকারের কাছে রাজনৈতিক কৌশলে পরাজিত হয়ে বিতর্কিত কথা বলছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেন।

আওয়ামী লীগের আরেক নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ভোটের মাধ্যমেই শহীদদের নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার করা মন্তব্যের জবাব দেবে জনগণ।

বিজয়ের মাসে ইতিহাস নিয়ে নেতিবাচক কথা বলে বিএনপি নেত্রী পাকিস্তানকে সহায়তা করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।

এদিকে, ব্রাহ্মণবাড়ীয়ায় এক অনুষ্ঠানে সড়ক,যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পৌর নির্বাচনে সরকারের হস্তক্ষেপের কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেন।

এছাড়াও যেকোনো নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার আগেই হাল ছেড়ে দেওয়া বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ