জাতীয়

‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নের দাবি

‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’
‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’

মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যাতে বাংলাদেশের অস্তিত্বকে সংকটে ফেলতে না পারে সেজন্য ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এর পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায়ে 'মুক্তিযুদ্ধের ভিকটিমদের ক্ষতিপূরণ আইন' প্রণয়নেরও দাবি জানিয়েছে কমিটি।

কমিটির পক্ষ থেকে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের এ ধরনের বক্তব্য প্রমাণ করে যে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের প্রতি তার যে দুর্বলতা ও আনুগত্য ছিলো তা এখনো বহাল রয়েছে।

ইতিহাসকে বিকৃত করে এ ধরনের বক্তব্য কেউ যেন আর না দিতে পারে সেজন্য 'মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন' প্রণয়নের দাবি জানায় নির্মূল কমিটি।

আইন না থাকায় একাত্তরে শহীদদের পরিবারের সদস্যরা কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না— উল্লেখ করে ভুক্তভোগীরা যেন সেই সুবিধা পায় এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের দাবিও জানানো হয় কমিটির পক্ষ থেকে।

এছাড়াও যুদ্ধ শিশুরা যেন এ দেশের নাগরিকত্ব পায় সে বিষয়ে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বানও জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ