জাতীয়

ষড়যন্ত্র চলছে আইএস প্রমাণে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের অস্তিত্ব প্রমাণ করতে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে—এর অংশ হিসেবেই দেশের বিভিন্ন স্থানে হামলা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে সচিবালয়ে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও বিদেশি নাগরিকসহ কয়েকটি হত্যার ঘটনা নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাংলাদেশে আইএসের কোন সাংগঠনিক কাঠামো নেই—উল্লেখ করে নাশকতা প্রতিরোধে পৌর নির্বাচনের পরেই, বিশেষ অভিযান চালানো হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসব হামলার সঙ্গে আইএসের কোন সম্পৃক্ততা নেই— মন্তব্য করে, দেশি-বিদেশি বিশেষ একটি গোষ্ঠী, ষড়যন্ত্র করে এসব হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন আসাদুজ্জামান খান কামাল।

এ সময় তিনি আরো বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে— নাশকতা দমনে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশ মতোই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলেও এ জানান স্বরাস্ট্রমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ