জাতীয়

রাজধানীকে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যায় খোকনের

সাঈদ খোকন
সাঈদ খোকন

সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, এ উদ্যোগে সহযোগিতা দেবে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় দিনব্যাপী পরিচ্ছন্ন ঢাকা শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রমের ঘোষণা দেন দক্ষিণের মেয়র।

নগরবাসীর ভোগান্তি লাঘবে সিটি করপোরেশন ও সরকারি সংস্থাগুলোর কাজে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দিলেন সাঈদ খোকন।

যানজট, জলাবদ্ধতা, ফুটপাত দখল, অপরিকল্পিত নগরায়ন, রাস্তা খুড়াখুড়ি কিংবা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলাসহ নানা নাগরিক সমস্যায় জর্জরিত এই রাজধানী। এসব সমস্যায় আইনি ব্যবস্থা নিতে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরে, অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের কথা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

সভায় রাজউক, বিআরটিএ, ওয়াসা, ডেসা, তিতাস, রেলওয়ে, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ ২৬টি সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। রাজধানীর বহুমুখী সমস্যার চিত্র তুলে ধরেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ