বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদ, সংবিধান ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়ার প্রতিবাদে সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
সোমববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এ সময় বক্তারা বলেন, ক্ষমতায় যাওয়ার লোভে খালেদা জিয়া মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এই মন্তব্যের প্রতিবাদে খালদা জিয়াকে বিচারের আওতায় আনান দাবি জানান বক্তারা।
বিএনপি চেয়ারপারসনকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দেন বক্তারা।
প্রসঙ্গত: ২১ ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, আজকে বলা হয় এত লাখ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লাখ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।
বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
এক আইনজীবী উকিল নোটিস পাঠিয়েছে খালেদা জিয়াকে। আর নড়াইলে তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।