জাতীয়

থার্টি ফার্স্ট নাইটে অনুষ্ঠান না করার পরামর্শ প্রধানমন্ত্রীর

মন্ত্রীসভা
মন্ত্রীসভা

থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যার পর অনুষ্ঠান না করার পরামর্শ দিয়ে— প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেক্ষাপট বিবেচনা করে ৩১ ডিসেম্বর উদযাপন করতে বলেন।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এসব কথা বলেন।

থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মন্ত্রিসভার সদস্যদের সজাগ থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে নর্ববর্ষ পালনের পরামর্শ দিয়ে শেখ হাসিনা সব ধরণের ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেন।

এর আগে, সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন-২০১৫'র (বিএনসিসি) খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠকে স্বেচ্ছাসেবী এই সংগঠন পরিচালনায় একটি অধিদপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো গতিশীল করতে থাইল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ছাত্রদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি'র পরিধি বিস্তৃত হওয়ায় একে আইনী কাঠামোতো আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলেও জানান সচিব।

শফিউল আলম বলেন, বিএনসিসি'র কোনো সদস্য শৃঙ্খলাবিরোধী কাজ করলে কোরের বিধি অনুসারে শাস্তির আওতায় আনা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ