পৌর নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা নেই— উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে থাকা নিয়ে সংশয় রয়েছে।
সোমবার সন্ধ্যায় দলের সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, দলীয়ভাবে নির্বাচনের উদ্যোগ আগামীতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।
সারাবিশ্বে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয়— উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, অনেক দেরিতে হলেও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা আওয়ামী লীগের কৃতিত্ব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: