জাতীয়

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

পৌর নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে আসন্ন বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কামাল বলেন, পৌরসভা নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। নির্বাচন কমিশনের যখন-যেখানে-যেভাবে তাদের প্রয়োজন হবে তারা কাজে লাগাবে।

প্রসঙ্গত, আগামীকাল বুধবার সারাদেশের ২৩৪টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রথমবারের মতো দলীয়ভিত্তিতে (মেয়র পদ) অংশ নিচ্ছেন প্রার্থীরা। এ নির্বাচন নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যেও তোড়জোড় চলছে।

আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক ছাড়াও পুলিশ প্রধান, বিভাগীয় কমিশনার, স্থানীয় সংসদ সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ