যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্তকরণ (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) ট্যাগ সংযোজনের সময় আরো ৩ মাস বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ নির্দেশনার কথা জানিয়েছে।
আগামী ৩১ মার্চের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব যানবাহনের নিবন্ধন দিয়ে থাকে ওইসব যানবাহনকে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহের নতুন সময় বেধে দিয়েছে।
আগের নির্দেশনায় ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে বলা হয়েছিল।
গত ২০১২ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরযানের আরএফআইডি ট্যাগ, রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধন করেন।
কোনো মোটরযানের গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি ওই বাহন সম্পর্কে তথ্য জানতে এই নিরাপত্তা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ ব্যবহার করা হয়।
আর রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট বাধ্যতামূলক করার মাধ্যমে ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করে অপরাধের হার কমিয়ে আনা সম্ভব।