জাতীয়

শুদ্ধ রাজনীতিতে ফিরে আসার আহ্বান সুরঞ্জিতের

পৌর নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল

সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

বিএনপিকে নতুন বছরে সন্ত্রাস নির্ভর রাজনীতি ছেড়ে শুদ্ধ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নতুন বছরে হটকারী রাজনীতি ছেড়ে দেশের মৌলিক বিষয়ে হস্তক্ষেপ না করে বিএনপিকে শুদ্ধ রাজনীতিতে ফিরে আসতে হবে।

তিনি আরো বলেন, গত বছর আমাদের রাজনৈতিক অবস্থা ভালো যায়নি। হটকারী ও বিকৃত পেট্রোল বোমার রাজনীতিতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। আর ওই পেট্রোল বোমার রাজনীতির কারণে পৌরসভা নির্বাচনে খালেদা জিয়ার দলের ভোট কমেছে।

এ নির্বাচনে যুদ্ধাপরাধীদের ধর্মের কার্ড কাজ করেনি। খালেদা জিয়া হটকারী বিকৃত রাজনীতি ছাড়লে গণতন্ত্র ও ক্ষমতা দুটোই হয়তো পাওয়া যাবে— বলেন, আওয়ামী লীগের এ উপদেষ্টা পরিষদ সদস্য।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন,বিএনপির জ্বালাও -পোড়াও রাজনীতির বিরুদ্ধে পৌর নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে জনগণ সমুচিত জবাব দিয়েছে।

নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের সমালোচনা না করে বিএনপি নেতাকর্মীদের আত্মসমালোচনার আহ্বান জানিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতিগ্রহণের পরামর্শ দেন তিনি।

নতুন বছরে বিএনপিকে সন্ত্রাস নির্ভর রাজনীতি ছেড়ে জনগণ নির্ভর রাজনীতি করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, দলের ভিত শক্ত করে রাজপথে আসুন।

এদিকে, ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পৌর নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে।

মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে বড় দুটি দলের মুখোমুখি অবস্থানে অনেক রক্তপাত ও সংঘাতের আশঙ্কা ছিল, তবে তা হয়নি।

পৌর নির্বাচনে বিএনপির ভূমিকা ইতিবাচক ছিল—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এর আগে তিনবার অনুষ্ঠিত নির্দলীয় নির্বাচনের তুলনায় এবার দলীয় নির্বাচনে সংঘাত অনেক কম হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ