সরকারের পাশাপাশি বেসরকারিভাবে চিকিৎসা সেবায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার সকালে রাজধানীর শ্যামলিতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
কোনো সরকারের পক্ষে শতভাগ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব নয়— উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, সবার সহযোগিতায় এখাতে বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেছে। চাই মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা।
এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। পরে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: