জাতীয়

ভিক্ষাবৃত্তি বন্ধ-ফুটপাতকারীদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

ভিক্ষাবৃত্তি বন্ধ ও ফুটপাতকারীদের পুনর্বাসন করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় আরো নতুন নতুন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা সারাদেশে ছড়িয়ে দিতে হবে— দেশের প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।

তিনি আরো বলেন, এতিমদের টাকা মেরে খেতে নয়— তাদের সহযোগিতা করাই এ সরকারের লক্ষ্য।

অসচ্ছল, দরিদ্র জনগোষ্ঠী, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ৫০টি বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতিমের নামে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে তা আত্মসাত নয় তাদের উন্নয়নেই কাজ করছে সরকার।

দেশের মানুষ কোউ কারো বোঝা না হয়ে যেন নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেজন্য রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভিক্ষাকে কেউ যেন পেশা হিসেবে গ্রহণ করতে না পারে সেজন্য তাদের পাশে দাঁড়াতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়ে ফুটপাতে ছিন্নমূল মানুষের উন্নয়নে সরকার পদক্ষেপ নিয়েছে বলেও জানান সরকারপ্রধান।

পরে প্রতিবন্ধীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

সামাজিক উন্নয়ন-অগ্রগতির চিন্তাধারায় সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম বাস্তবায়ন ও সমাজকর্মীদের উৎসাহ যোগাতে রাজধানীতে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে শুক্রবার এক বাণীতে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহিতা মহিলা ও প্রবীণ ব্যক্তিবর্গসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অসহায় মানুষের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি শিশু আইন, ১৯৭৪ প্রণয়নসহ শিশুদের উন্নয়নে কেয়ার এন্ড প্রটেকশন সেন্টার (বর্তমানে সরকারি শিশু পরিবার) প্রতিষ্ঠা করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার কল্যাণ ধারণার পরিবর্তে অধিকার সুরক্ষাকেন্দ্রিক কর্মসূচি বাস্তবায়নে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন ২০১১, শিশু আইন ২০১৩, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বৃদ্ধিসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সমন্বয় ও গতিশীল করার লক্ষ্যে ন্যাশনাল সোসাল সিকিউরিটি স্টাডিজ (এনএসএসএস) প্রণয়ন করা হয়েছে। দারিদ্র্যনিরসন ও জীবনমান উন্নয়নের জন্য প্রতিবন্ধী ব্যক্তির উপযোগী চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

সরকার দেশব্যাপী ‘প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি’ পরিচালনা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিবর্গের তথ্য সংরক্ষণ এবং সংরক্ষিত তথ্যের আলোকে প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন নিশ্চিত করতে ডিসটেবিলিটি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়েছে। প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদান করা হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী যথা হিজড়া, বেদে ও দলিত সম্প্রদায়ের উন্নয়নে সরকার প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সাথে শহর সমাজসেবা কার্যক্রম, হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ও মাতৃকেন্দ্রসমূহ বিভিন্ন ধরণের সেবা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী জাতীয় সমাজসেবা দিবস ২০১৬ উদ্যাপন করা হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ এবং দিবসের সার্বিক সাফল্য কামনা করেন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ