বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বিধায়, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত— বলে জানিয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ বি তাজুল ইসলাম।
শনিবার সকালে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, খালেদা জিয়া ও জামাত এখন দেশের সবচেয়ে বড় শত্রু। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করে এদেশের মুক্তিকামী মানুষ ও মুক্তিযুদ্ধের প্রতি খালেদা জিয়া অসম্মান প্রদর্শন করেছেন।
ভবিষ্যতে এ ধরণের মন্তব্য করলে তা প্রতিহত করতে দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক এ প্রতিমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: