জাতীয়

পাকিস্তানি সেনার প্রতীকী বিচার ২৬ মার্চ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন

আগামী ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ১৯৫ জন পাকিস্তানি সেনার প্রতীকী বিচার করবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আগামীকাল মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আহ্বায়ক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া যুদ্ধাপরাধী আল বদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার।

যুদ্ধাপরাধের বিচার কাজ তরান্বিত করা, বিচার নিয়ে বিএনপি-জামাত চক্র ও পাকিস্তানের নানা ষড়যন্ত্র মোকাবেলা এবং তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

যুদ্ধাপরাধের বিচার নিয়ে নানা ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সম্পৃক্ত করা হবে বলে জানান জেষ্ঠ্য সাংবাদিক আবেদ খান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ