দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শিক্ষাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে নিজ কার্যালয়ে সমতলে ক্ষুদ্র নৃ গোষ্ঠির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নত জীবনমান নিশ্চিতে নানান পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কাউকে অবহেলা নয়, সবার উন্নয়ন যেনো সমানভাবে হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশে স্বাক্ষরতার হার ছিল ৪৫%। আওয়ামী লীগ সে হার বাড়িয়ে ৬২.৫% এ উন্নীত করেছে।
পার্বত্য শান্তি চুক্তির ৮০% বাস্তবায়ন হয়েছে—উল্লেখ করে তিনি আরো বলেন, বাকী চুক্তিগুলোও বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সব শ্রেণীর উন্নয়ন সমানভাবে না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। উন্নত দেশ গড়তে কাউকেই অবহেলা করা যাবেন না।
এ সময় উচ্চশিক্ষাগ্রহণের মাধ্যমে নিজেদের পেশা ও ঐতিহ্যকে আরো উন্নত করতে সমতল ও পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষকদের আহ্বানও জানান তিনি।
এবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শিক্ষা সহয়তা ট্রাস্ট ফান্ড থেকে ৩৬০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার করে ৭০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়েছে।