তেলের দাম কমালে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.৩% বাড়বে—সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।
রোববার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৫-১৬ প্রথম অন্তর্বতীকালীন পর্যালোচনা’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন মূল প্রবন্ধ উত্থাপন করেন সংস্থাটির গবেষক ড. তৌফিকুল ইসলাম খান।
তিনি বলেন, তেলের দাম ১০% কমানো হলে জিডিপি প্রবৃদ্ধির হার .৩% বাড়বে আর মূল্যস্ফীতি কমবে .২%।
অর্থনীতিতে চাঞ্চল্য ফেরাতে, বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমানোসহ বেশ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের সুপারিশের পরামর্শও দেয়া হয় সিপিডির পক্ষ থেকে।
প্রতিবেদনে বলা হয়, স্থীতিশীলতা থাকলেও, দেশের অর্থনীতিতে এখনো চাঞ্চল্য ফেরেনি। কিছু সূচকে ইতিবাচক ধারা অব্যাহত থাকলেও, আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া এবং বেসরকারি বিনিয়োগের মন্দাবস্থা অর্থনীতির জন্য দুশ্চিন্তার কারণ।
আরো বলা হয়, কৃষির উৎপাদন, রেমিট্যান্স এবং মুল্যস্ফীতিতে দেশে স্বস্তিদায়ক অবস্থানে ছিল। বিপরীতে রাজস্ব আয় ও রপ্তানির লক্ষ্যমাত্রা পুরণ না হওয়া এবং বেসরকারি বিনিয়োগে মন্দা অবস্থার কারণে চাঞ্চল্য নেই।