জাতীয়

সারাদেশে বিভিন্ন স্থানে ৬.৬ মাত্রার ভূকম্পন অনুভূত

 ভূকম্পন অনুভূত
ভূকম্পন অনুভূত

রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে সোমবার ভূমকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৬।

ভোর ৫টা ৫ মিনিটে শক্তিশালী এ ভূমকম্পন অনুভূত হয়।

রাজধানীতে জুরাইনে আতঙ্কিত হয়ে হৃদরোগে এক যুবক মারা গেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পুরান ঢাকায় ভবনে ফাটল দেখা দিয়েছে ও সাভারের বাইপাইলে গ্যাসলাইন ফেটে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।ভূমিকম্পনে ভারতের মণিপুরে ৪ জন মারা গেছেন আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানিয়েছিল। কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ঘুমন্ত মানুষ। আতঙ্কে লোকজ বাইরে চলে আসেন। অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ