বিশেষ বিবেচনায় আওয়ামী লীগ ও বিএনপি দু'দলকেই নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশন। সোমবার দুপুরে রাজধানীর নগরভবনে সংবাদ সম্মেলনে এ অনুমতি দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
এদিকে, শর্তসাপেক্ষে দুই দলকেই নিজ নিজ কার্যলয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।
একই সঙ্গে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে আওয়ামী লীগ।
দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের জানান, বিশেষ বিবেচনায় বিএনপিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে একইভাবে আওয়ামী লীগকেও সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপি ও আওয়ামী লীগ ঢাকা মেট্রোপলিটন পুলিশে আবেদন করেছিল। একইস্থানে সমাবেশ ঢাকায় ডিএমপি কোন দলকেই অনুমতি দেয়নি। গতকাল অনুমতি না পাওয়ায় দুই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে।
আগামীকাল-মঙ্গলবার ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে বিএনপি ও গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে আওয়ামী লীগ কর্মসূচির ডাক দেয়।
এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।