জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • ভারতের মণিপুরে ভূমিকম্পনে ৬ জনের মৃত্যু, আহত শতাধিক

রাজধানীতে ৭২ হাজার বাড়ি ঝুঁকিপূর্ণ

 ঝুঁকিপূর্ণ বাড়ি
ঝুঁকিপূর্ণ বাড়ি

খোদ রাজধানীতে ৭২ হাজার বাড়ি ঝুঁকিপূর্ণ— এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে ভূমিকম্প পরবর্তী করণীয় সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল এ কথা বলেন।

ত্রাণ সচিব বলেন, বিল্ডিং কোড বাস্তবায়ন করার জন্য গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

ত্রাণ সচিব শাহ কামাল বলেন, একটা ভূমিকম্প হওয়ার পর আরেকটি কম্পন হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য স্থানীয় পর্যায়ে সব দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা খোলা থাকবে। আগামীকাল- মঙ্গলবারের মধ্যেই স্থানীয় পর্যায়ের দুর্যোগ মোকাবিলা কমিটিগুলো সভা করে পরবর্তী করণীয় ঠিক করবেন।

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ভোরে ভূমিকম্পে আতঙ্কে সারাদেশে ৩ জন মারা গেছেন। আর ৬০-৬২ জনের মতো আহত হয়েছেন। তবে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার তথ্য পাওয়া যায়নি। জেলায় জেলায় যেসব ক্ষতি হয়েছে, এর তথ্য পাঠাতে জেলা প্রশাসকদের বলা হয়েছে। এ জন্য সচিবের নেতৃত্বে একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ