জাতীয়

ভুমিকম্পে জনসচেনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনকে নির্দেশ: মায়া

 মায়া
মায়া

জনসচেনতা বৃদ্ধি করতে আগামীকাল (মঙ্গলবার) থেকে দেশের সকল ইউনিয়ন থেকে শহর পর্যায়ে নিয়মিত মহরা ও বৈঠক পরিচালনা করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সোমবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একই সঙ্গে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণে ব্যবস্থা নিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

মায়া বলেন, ভূমিকম্পের ভারতের মনিপুর হলেও বাংলাদেশে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। ক্ষয়-ক্ষতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

গত বছরের এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি আর সবশেষ সোমবার ভারতের মনিপুরে ৬.৭ মাত্রার ভূমিকম্পে আলোচনায় আসে বাংলাদেশের বিষয়টি। বাংলাদেশও ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

এদিকে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কথা একাধিকবার বলা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। মানা হচ্ছেনা বিল্ডিং কোড। এবার বিল্ডিং কোড মানতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে সুপারিশ করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

এখন থেকে প্রতিটি জেলা উপজেলা এমনটি ইউনিয়ন পর্যায়েও জনসচেনতা বাড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়মিত সভা ও মহড়া পরিচালনা করবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ