সৌদি সরকার বাংলাদেশি পুরুষকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে—এর ফলে নারীকর্মীর পাশাপাশি পুরুষদেরও পাঠাতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার চৌধুরী।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, পুরুষকর্মী পাঠানোর সঙ্গে সঙ্গে নারীকর্মীদের নিরাপত্তা ও বেতনের বিষয়েও বিশেষভাবে নজর দেবে সৌদি কর্তৃপক্ষ।
আগামীকাল পররাষ্ট্র মন্ত্রী এইচ মাহমুদ আলী সৌদি আরব সফরে যাবেন, সেখানে এ বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
গতবছর সৌদি আরব বাংলাদেশ থেকে ৫০ হাজার গৃহকর্মী চাইলে মাত্র ৫ হাজার নারী কর্মী সেখানে পাঠানো হয়। এতে সৌদি সরকার পুরুষকর্মী নিয়োগের ব্যপারে একটি অলিখিত নিষেধাজ্ঞা জারি করে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: