জাতীয়

পদ্মা সেতুর ব্যয় বাড়ল ২৮হাজার ৭৯৩কোটি ৩৯ লাখ টাকা: পরিকল্পনামন্ত্রী

পদ্মা সেতু
পদ্মা সেতু

বর্তমানে পদ্মা সেতু প্রকল্পের চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে সম্মেলন এ কথা বলেন।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিকপরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধিত আকারে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

পদ্মাসেতু প্রকল্পে নানা অবকাঠামো বৃদ্ধি, নকশা পরিবর্তন, ভূমিরপরিমাণ বৃদ্ধি, পরামর্শকের সংখ্যাবৃদ্ধি ইত্যাদিকারণ দেখিয়ে ব্যয় আরো ৮ হাজার ২৮৬ কোটি টাকা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ টাকা। সেতুর আওতায় নানা অঙ্গ যোগ হওয়া ও নির্মাণাধীন সরঞ্জামের দাম বৃদ্ধির কারণেই মূলত দ্বিতীয় সংশোধনে প্রকল্প ব্যয় বেড়ে ২৮হাজার৭৯৩ কোটি৩৯ লাখ টাকা হয়েছে।

একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ইতোমধ্যেই পদ্মা সেতু প্রকল্পের মূলসেতুরভৌতঅবকাঠামো নির্মাণের অগ্রগতি হয়েছে ১৬ শতাংশ। মূলসেতুর ১০টি টেস্টপাইলের মধ্যে তিনটি টেস্ট পাইল ড্রাইভ,ভায়াডাক্টের ১৬টি টেস্ট পাইলের মধ্যে সাতটি টেস্ট পাইল ড্রাইভ এবং ৬৪টিঅ্যাংকর পাইলের মধ্যে ২৮টি অ্যাংকর পাইলড্রাইভ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মোস্তফা কামাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ