জাতীয়

বিএনপি-আ’লীগের সমাবেশকে ঘিরে বাড়তি নিরাপত্তা

রাজধানীর নিরাপত্তা
রাজধানীর নিরাপত্তা

বিএনপি-আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে, রাজধানী ছিল নিরাপত্তার চাদরে রাজধানী। যেকোনো ধরণের বিশৃঙ্খলা কিংম্বা নাশকতা ঠেকাতে তৎপর ছিল পুলিশের পাশাপাশি র্যা বের সদস্যরাও। সমাবেশ স্থলের আশপাশের সড়ক ছাড়া নগরীর অধিকাংশ সড়কেই তেমন যানজট ছিল না।

আর গণপরিবহন কম থাকায় এবং কোথাও কোথাও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

জননিরাপত্তা এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে, কর্মসূচি পালনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ভোগান্তির শিকার মানুষজন।

রাস্তার মোড়সহ, অলি-গলির মাথা, প্রায় সব যায়গায়ই সতর্ক অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্দেশ্য বিএনপি-আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরণের বিশৃঙ্খলা ঠেকানো এবং জননিরাপত্তা ঠিক রেখে যান চলাচল স্বাভাবিক রাখা।

এ জন্য তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি তৎপর ছিল নিরাপত্তা বাহিনীর কয়েকটি ভ্রাম্যমান টিম।

কোনো ধরণের বিশৃঙ্খলার খবর না পাওয়া গেলেও সমাবেশে যোগ দিতে আসা লোকজনের চাপে বন্ধ হয়ে যায় অনেক ব্যস্ত সড়ক।

ফকিরাপুল থেকে কাকরাইল, জিরো পয়েন্ট থেকে গুলিস্তান অভিমুখী সড়ক এবং মিরপুর রোডের রাসেল স্কয়ার থেকে পরিবহন ঘুরিয়ে দেয়া হয়। এতে এ এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে, রাজধানীতে প্রাইভেট কারের পাশাপাশি রাস্তায় লোকচলাচলও অনেক কম ছিল। কিছু কিছু যায়গায় পর্যাপ্ত গণপরিবহণ থাকলেও, যাত্রী ছিল না।

প্রেসক্লাব থেকে শাহবাগ হয়ে, কাওরান বাজার-ফার্মগেট, বিজয়সরণী এবং রাসেল স্কয়ার থেকে মিরপুরগামী সড়ক ছিল অনেকটাই ফাঁকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ