এ বছরের মধ্যে ফোর-জি চালু হবে–জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, নতুন বছরে ফোর-জি চালু করতে পারবো— একইসঙ্গে ২.৫ জি সম্প্রসারণ ও পূর্ণাঙ্গ থ্রি-জি কাভারেজ দিতে পারবো। ফোর-জি নেটওয়ার্ক কাভারের জন্য নতুন বছরে তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে।
টেলিযোগাযোগ খাতের বাজার প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে— উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) করা গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
জানা গেছে, বাজারের আকারে এশিয়া –প্যাসিফিক অঞ্চলের সর্ববৃহৎ ২০টি দেশে টেলিযোগাযোগ খাতের প্রতিযোগিতা কেমন- তার ভিত্তিতে এ স্থান নির্ধারণ করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: