নিরাপত্তা ও দেখভালের বিষয়টির নিশ্চিত না করে সৌদি আরবে নারী কর্মী পাঠাবে না বাংলাদেশ— বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বুধবার সকালে নিজ দপ্তরে ২০১৫ সালে মন্ত্রণালয়ের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সৌদি আরবে নিকটাত্মীয় থাকলে ও নারীকর্মী পাঠানোর সময় তাদের সঙ্গে নিকটাত্মীয় পাঠানো হবে।
তিনি আরো বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে জটিলতা সমাধানের পথে এবং পারস্পরিক স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত হলেই সেদেশে কর্মী পাঠানো হবে। আর অস্ট্রেলিয়া-ইউরোপে দক্ষ কর্মী পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, প্রথমবারের মতো বিলুপ্ত ছিটমহল থেকে চলতি বছর জর্ডানে ১০০ জন কর্মী পাঠানো হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: