বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘সম্মানীয় ফেলো’ দেবপ্রিয় ভট্টাচার্য ও তার স্ত্রী ইরিনা ভট্টাচার্যের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে রাজস্ব গোয়েন্দারা।
বুধবার সিআইসি’র একটি সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ৪ জানুয়ারি বাংলাদেশের সব ব্যাংককে চিঠি পাঠিয়ে বলেছে, ২০০৮ সালের ১ জুলাই থেকে এই দম্পতির সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে হবে।
সেইসঙ্গে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) আলাদাভাবে চিঠি দিয়ে বলা হয়েছে, দেবপ্রিয় ও ইরিনার নামে কোনো বিও অ্যাকাউন্ট পাওয়া গেলে তার তথ্যও সিআইসিকে দিতে হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার একজন গবেষকের পদ থেকে ১৯৯৫ সালে অর্থনীতিবিদ রেহমান সোবহানের হাত ধরে সিপিডিতে যোগ দেয়ার পর থেকে দেবপ্রিয়র উন্নতির শুরু।