জাতীয়

সেনাবাহিনীর প্রশিক্ষণে কৌশলগত পরিবর্তন আনতে হবে: রাষ্ট্রপতি

আবদুল হামিদ
আবদুল হামিদ

তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক প্রসারের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর প্রশিক্ষণের মাত্রা ও কৌশলগত পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মাদ আবদুল হামিদ।

বৃহস্পতিবার রাজবাড়ির কালুখালীতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের 'শীতকালীন যৌথ প্রশিক্ষণ ও ব্রিগ্রেট গ্রুপ অ্যাটাক' পরিদর্শনের পর এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, নিরাপত্তা খাতের চ্যালেঞ্জ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে তাই প্রশিক্ষণের মাত্রা ও কৌশলের পরিবর্তন এনে উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনাবাহিনীকেও এগিয়ে যেতে হবে।

সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে পরিণত করতে সরকার ফোর্সেস গোল-২০৩০ নির্ধারণ করেছে বলেও জানান রাষ্ট্রপতি।

এ মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, আনসার ও ভিডিপি এবং বিনসিসি ক্যাডাররা অংশ নেন। পরে স্থানীয় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন রাষ্ট্রপতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ