বাংলাদেশি কূটনীতিক মৌসুমী রহমানকে বহিস্কারের প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বন্ধের দাবিতে গণসমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকালে শাহবাগের প্রজন্ম চত্তরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ সমাবেশ করেন।
এ ঘটনাকে কূটনৈতিক উস্কানি আখ্যা দিয়ে এমন ধৃষ্টতার তীব্র নিন্দা জানিয়ে ইমরান বলেন, মুক্তিযুদ্ধ ও আত্নমর্যাদার প্রশ্নে কোন আপোস হবে না।
তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকার যদি এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ না করে তবে পাকিস্তানি হাইকমিশনার ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: