জাতীয়

গতবছর সড়ক দুর্ঘটনায় ৮,৬৪২ জনের মৃত্যু

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

গতবছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৮৬৪২ মানুষ মারা গেছেন— আহত হয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।

মোট দুর্ঘটনা হয়েছে ছয় হাজার ৫৮১টি। বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৫-এ এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এ প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সমিতি সড়ক দুর্ঘটনার ১৪টি কারণ শনাক্ত করে তা সমাধানের জন্য ১০টি সুপারিশ তুলে ধরেন তিনি।

সরকার সড়ক দুর্ঘটনা রোধে কিছু পদক্ষেপ নিলেও তা প্রতিরোধে যথেষ্ট নয় বলে এতে অভিযোগ করেছেন মোজাম্মেল হক চৌধুরী।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার কিছু পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয় বলেও মনে করছে সংগঠনটি। এরজন্য আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সকলের সমন্বিত পদক্ষেপের ওপরও জোর দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

গতবছর মহাসড়কে ৫৬ ভাগ, শহর এলাকায় ২৩ ভাগ এবং গ্রাম এলাকায় ২১ ভাগ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে। এসব দুর্ঘটনায় একবছরেই মারা গেছেন ৮৬৪২ জন। ২১ হাজার ৮৫৫ জন আহত হওয়ার পাশাপাশি পঙ্গু হয়ে গেছেন ১৩০৫ জন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে, মুখোমুখি সংঘর্ষ ছাড়াও চালকের অদক্ষতা, ৩ লাখ ফিটনেসবিহীন যানবাহন এবং ১০ লাখ অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক এসব দুর্ঘটনায় অনুঘটক হিসেবে কাজ করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ