জাতীয়

ভূপরিস্থিতি-নদীর গতিপথ গবেষণা করে তৈরি হবে পদ্মা সেতু

পদ্মা সেতু
পদ্মা সেতু

প্রতিনিয়ত পরিবর্তনশীল নদীর গতিপথ এবং ভূ-কাঠামো বিবেচনা করে পদ্মা সেতু নির্মাণই এখন প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পদ্মা সেতু প্রকল্পের প্রধান উপদেষ্টা ড. জামিলুর রেজা চৌধুরী। শনিবার সকালে ডেইলি স্টার ভবনে পদ্মা সেতু নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, নিবিড় গবেষণার মাধ্যমে এসব নিশ্চিত করে সেতু নির্মাণের কাজ করাটা আরো বড় চ্যালেঞ্জ।

তিনি আরো বলেন, প্রতিনিয়ত পদ্মার গতি পাল্টায় এবং ভূ-কাঠামো পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পদ্মা নদী প্রশিক্ষণ এবং নদীর ভূ-কাঠামো বিবেচনা করে সেতু নির্মাণকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পদ্মা সেতু প্রকল্পের এ প্রধান উপদেষ্টা।

বিশেষজ্ঞদের সঙ্গে একমত পোষণ করে সড়ক পরিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আশ্বস্ত করে বলেন, এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বরং নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের ফলে সারাবিশ্বে মর্যাদার যে স্থান বাংলাদেশ অর্জন করেছে, সেটিকেই গুরুত্ব দেয়া উচিত।

তবে চ্যালেঞ্জটা মেনে নিলেও আশঙ্কা নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কারণে বিশ্বে বাংলাদেশের মর্যাদা এখন অনেক উঁচুতে—উল্লেখ করে মন্ত্রী বলেন, পদ্মাপাড়ের মানুষের ত্যাগস্বীকার ছাড়া এ সেতু নির্মাণ কঠিন হতো।

গোলটেবিল আলোচনায় নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়ে পদ্মা পাড়ের সংসদ সদস্যরা বলেন, পদ্মা সেতু নির্মিত হলে কানেক্টিভিটি, স্থানীয় সরকার উন্নয়ন, সংশ্লিষ্ট এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন অর্থাৎ দেশের সামগ্রিক উন্নয়ন হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ