ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা কেন্দ্র থেকে প্রতি ইউনিট সাড়ে পাঁচ রুপি বা ৬ টাকা ৪৩ পয়সা দরে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ।
সম্প্রতি ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর এক বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়।
পালাটানা কেন্দ্র থেকে বাংলাদেশ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে। যদিও গত ডিসেম্বর থেকেই বিদ্যুৎ আমদানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল।
তবে ভারত বিদ্যুতেরর দাম বেশি দাবি করলে, আমদানি প্রক্রিয়া জটিলতায় পড়ে। তারা প্রতি ইউনিট বিদ্যুতের দাম দাবি করে ৮ রুপি করে।
যদিও ভারত থেকে বর্তমানে যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে, ইউনিট প্রতি তার দাম পড়ছে প্রায় ৬ টাকা করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: