ষোল কোটি মানুষের দেশে যেভাবে সাংস্কৃতিক চর্চা হওয়া উচিৎ এখন আর সেভাবে তা হচ্ছে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গনে জেলা সাহিত্য একাডেমিসহ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে তিন দিনব্যাপী বঙ্গ সংস্কৃতি উৎসব উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরো বলেন, একসময় বাড়ি বাড়ি হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যেত, এখন টেলিভিশনের আওয়াজ পাওয়া যায়। এর জন্য আমরাই দায়ী।
শান্তি ও সহনশীলতার ধর্ম বিশ্বাস নিয়ে কারো পক্ষে মানুষ হত্যা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: