বিশ্ব ইজতেমায় আসা এক বিদেশিসহ আরো তিন মুসল্লি মারা গেছেন— এ নিয়ে গত তিন দিনে ইজতেমায় আট মুসল্লির মৃত্যু হলো।
রোববার মারা যাওয়া তিন মুসল্লি হলেন—সিরাজগঞ্জের দলিলুর রহমান (৭৫) ও জয়নাল আবেদিন (৬০) এবং ইন্দোনেশিয়ার নাগরিক সোফা হাজি (৫৬)।
বিশ্ব ইজতেমার মাসলাহাল জামাতের জিম্মাদার মো. খাদেম আলী জানান, ইন্দোনেশিয়ার নাগরিক সোফা হাজি গতকাল শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ ছাড়া আজ ভোরে মারা যান সিরাজগঞ্জের দলিলুর রহমান ও জয়নাল আবেদিন। তারা দুজনই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র জানা গেছে , এর আগে ইজতেমায় যে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে তারা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের এ পর্ব।
চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: