জাতীয়

পদত্যাগ করলেন বিমানের এমডি কেইল হেইউড

কেইল হেইউড
কেইল হেইউড

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিটিশ নাগরিক কেইল হেইউড পদত্যাগ করেছন। রোববার পরিচালনা পর্ষদ সূত্র থেকে এ তথ্য জানা যায়।

চলতি বছরের ১ জানুয়ারি হেইউডের চুক্তির মেয়াদ শেষ হলে কর্তৃপক্ষ মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেয়। তবে নতুন করে মেয়াদ না বাড়ানোর জন্য বিমানের পরিচালনা পর্ষদের কাছে অনুরোধ করেছেন তিনি।

সূত্র থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে চাকরিতে যোগ দেন হেইউড। চুক্তির মেয়াদ গত ১ জানুয়ারি শেষ হয়। পরিচালনা পর্ষদ তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এজন্য তার সঙ্গে বেতন-ভাতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য একটি উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়। তবে এ সব বিষয় নিয়ে আলোচনা হওয়ার মধ্যেই হেইউড শারীরিক অসুস্থতার কথা বলে আর চুক্তির মেয়াদ না বাড়ানোর জন্য পর্ষদের কাছে অনুরোধ জানান।

সূত্র থেকে আরো জানা যায়, গত এক বছরে হেইউড প্রায় তিন মাস শারীরিক অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তিনি আর চাকরির মেয়াদ বাড়াতে আগ্রহী নন।

২০১৪ সালের ১১ সেপ্টেম্বর বিমানের পরিচালনা পর্ষদের ১৩৬তম সভায় হেইউডকে নিয়োগের সিদ্ধান্ত হয়। তিনি বিমানের দ্বিতীয় বিদেশি এমডি। বিমানের প্রথম বিদেশি এমডি ছিলেন আরেক ব্রিটিশ নাগরিক কেভিন জন স্টিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ