জাতীয়

‘ব্লুইকোনমি’ বাস্তবায়নে ফলপ্রসূ নীতি প্রনয়নের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি

আঞ্চলিক অর্থনীতির উন্নয়নে ‘সমুদ্র অর্থনীতি’ বা ‘ব্লুইকোনমি’ বাস্তবায়নে জাতীয়, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়ে ফলপ্রসূ নীতি প্রনয়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম আইওএনএস-২০১৬ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় সামুদ্রিক বানিজ্য সুরক্ষা, চোরাচালন, সন্ত্রাস, অবৈধ মৎস্য আহরণ ও পরিবেশে দূষণ বন্ধ করতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ভারত মহাসাগরীয় অঞ্চলে সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, মানবজাতির বৃহৎ কল্যাণে ভারত মহাসাগরীয় অঞ্চলের সবাইকে একত্রিত হয়ে একটি সত্তা হিসেবে কাজ করা উচিত।

সমুদ্রসমম্পদ ব্যবস্থাপনা ও সম্পদ কার্যকর ব্যবহারসহ সমুদ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কোন একক রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ১৩টি দেশের নৌবাহিনী প্রধান ও বাংলাদেশসহ ৩১টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, বেটার সেনিটেশন, বেটার লাইফ স্লোগানে রাজধানীতে শুরু হয়েছে দক্ষিণ এশিয়া সেনিটেশন কনফারেন্স। দুপুরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে কনফারেন্সের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এ সময় রাষ্ট্রপতি বলেন, দুর্বল পয়:নিস্কাশনের জন্য ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। দক্ষিণ এশিয়ার শহর ও গ্রামে পয়:নিষ্কাশন ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ