প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামীকাল (বুধবার) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি স্যাটেলাইট টিভি এবং রেডিওগুলো এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানা গেছে, ভাষণে বঙ্গবন্ধুকন্যা টানা দুই মেয়াদের শাসনামলের ৭ বছরের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরবেন।
বিশেষ করে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর গত দুই বছরে সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে বক্তব্য দেবেন তিনি। পাশাপাশি নতুন সম্ভাবনার বিষয়েও দেশবাসীকে অবহিত করবেন প্রধানমন্ত্রী।
এছাড়াও জঙ্গিবাদ ও চলমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন শেখ হাসিনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: