জাতীয়

বিমানে যাত্রী সেবার ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

‘ময়ূরপঙ্ক্ষী’ ও ‘মেঘদূত’ এর উদ্বোধন

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বিমানে যাত্রী সেবার মান বাড়ানোসহ বিমানবন্দরের নিরাপত্তার প্রতি বিশেষ জোর দেয়া হয়েছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন একটি টার্মিনাল করার উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানে ‘ময়ূরপঙ্ক্ষী’ ও ‘মেঘদূত’ নামে দুটি নতুন বোয়িং উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিমানকে আরো লাভজনক করতে কার্গো প্রয়োজন আর এজন্য কাজ করছে সরকার। বিমানকে আরো লাভজনক করতে এ সময় সবধরনের সহযোগিতার পাশাপাশি সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিএনপি-জামাত জোটের শাসনামলে বাংলাদেশ বিমানের বিভিন্ন রুট বন্ধের পাশাপাশি এটিকে দূর্নীতির অন্যতম সংস্থায় পরিণত করা হয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

এসময় সৈয়দপুর বিমানবন্দরকে প্রতিবেশি দেশগুলোকে তাদের আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে ব্যবহারের সম্ভাবনার কথা জানান তিনি।

নতুন আনা বোয়িং দুটি মিলে বর্তমানে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা ১৪টি। আর যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক রুটের সংখ্যা ১৫টি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ