জাতীয়

কুয়াশায় সড়কে যানের গতিবেগ ৪০/৫০ কি.মিটারের নির্দেশ: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

শীতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাশ ও কুয়াশাচ্ছন্ন সড়কে যানবাহনের গতিবেগ হবে ৪০ থেকে ৫০ কিলোমিটারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জানিয়েছেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, সড়ক পরিবহন আইন যুগোপযোগী করে সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে।

সড়ক দুর্ঘটনা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ তথ্যনির্ভর নয় বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী।

সারাদেশের সড়কগুলোর ১৪৪টি দুর্ঘটনাপ্রবণ এলাকার মধ্যে ৬৮টি সংস্কার করা হয়েছে আর ৬৫টি প্রক্রিয়াধীন রয়েছে।

কুয়াশার কারণে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে এজন্য দ্রুততার সঙ্গে একটি মনিটরিং সেল গঠনের কথা জানান তিনি।

এছাড়া নারী যাত্রীদের সার্বিক নিরাপত্তায় বিআরটিএ-এর চেয়ারম্যানকে প্রধান করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ