গাড়ির ধোঁয়া থেকে ঢাকা শহরকে দূষণমুক্ত রাখতে প্রয়োজনে হেঁটে আদালতে যাবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢাকা সিটি দক্ষিণ ও সুপ্রিম কোর্টের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুয়ারেজ লাইনের সংযোগ বন্ধ করে বুড়িগঙ্গা পরিষ্কার করলে ঢাকা শহর আরও সুন্দর হবে উল্লেখ করে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সব ধরনের সহযোগিতা দেবেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরের বিভিন্ন সংকটের মধ্যে অপরিচ্ছন্নতা অন্যতম।
নগরীর সবাই মেয়রের ভূমিকা পালন করলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: