জাতীয়

চাহিদার বিপরীতে দক্ষ ডাক্তার-নার্সের অভাব

সৈয়দ মঞ্জুরুল ইসলাম
সৈয়দ মঞ্জুরুল ইসলাম

সরকারি হাসপাতালের ডাক্তাররা যে পরিমান সুযোগ-সুবিধা ভোগ করেন, সে অনুযায়ী তারা কাজ করে না—আগামী দিনে স্বাস্থখাতে এটাকেই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

মঙ্গলবার সকালে রাজধানীতে পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) স্বাস্থ্যখাতে সরকারের ব্যয় এবং এর ফলাফল নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, কম খরচে স্বাস্থ্য সেবা প্রদানে বাংলাদেশ অনেক এগিয়ে। তবে বর্ধিত চাহিদার বিপরীতে সেবানুরগী দক্ষ ডা. ও নার্সের অভাবকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সেমিনারে বলা হয়, কিছু ক্ষেত্রে দেশে স্বাস্থ্য খাতে অর্জনের পরিমাণ পার্শবর্তী দেশগুলোর তুলনায় ভাল। তবে উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্র বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে।

গ্রামীণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, এবং দারিদ্র্য বিমোচনে সরকারিভাবে স্থাস্থ্যবীমা চালুরও এ সময় পরামর্শ দেন অনেকে।

এদিকে, স্বাস্থ্য সেবার চাহিদা যেভাবে বাড়ছে, সেভাবে বাড়ছে না এ খাতে বিনিয়োগের পরিমান। চলতি অর্থবছরেও, সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ করেছে জিডিপির মাত্র .৭%।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ