প্রতিদিন যে ময়লা-আবর্জনা ফেলা হয় সেই আবর্জনাই ব্যবহৃত হতে পারে রোগ-বালাই দমনে কীটনাশক—এমনই এক প্রযুক্তি আবিষ্কার করেছেন কানাডায় বসবাসরত বাংলাদেশি বিজ্ঞানী ড. ইসমত আরা মুন।
ময়লা-আবর্জনা থেকে তার উদ্ভাবিত অ্যাকটিনোমাইসিটিস নামে ব্যাকটেরিয়ার ব্যবহারে পোকা-মাকড় দমনের পাশাপাশি বাড়বে মাটির উর্বরতাও গুণাগুণ আর সম্পূর্ণ প্রক্রিয়াটিই হচ্ছে পরিবেশ বান্ধন।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অণুজীব বিজ্ঞানী ড. ইসমত আরা মুন।
খাদ্য নিরাপত্তা বিষয়ে অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশ বেশি ঝুঁকিপূর্ণ। আর এসব সমস্যা সমাধানে বহুদিন ধরে মাটি ও গাছের ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছেন কানাডায় বসবাসরত বাংলাদেশি বিজ্ঞানী ড. ইসমত আরা মুন।
চারপাশের ময়লা-আবর্জনা থেকে অ্যাকটিনোমাইসিটিস নামে নতুন এক ধরনের ব্যাকেটেরিয়া আবিষ্কার করেছেন তিনি।
আর এর মাধ্যমে কোনো রকম কীটনাশকের ব্যবহার ছাড়াই দেশের মাটিতে শাকসবজি ও ফল উৎপাদন করা সম্ভব বলে জানান তিনি।
এ ব্যাকটেরিয়া মাটির গুণগত মান বৃদ্ধি করার পাশাপাশি প্রকৃতির রোগ-বালাই দমন করা যাবে বলে জানান ড. ইসমত।